আজ মাঠে নামার আগেই বাংলাদেশকে হুং’কা’র দিলেন হাশমতুল্লাহ শহীদী
বাংলাদেশ ভালো দল, কিন্তু আমরা নিজেদের নিয়েই ফোকাস করছি আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমতুল্লাহ শহীদী আরও বলেন বাংলাদেশের ভালো বোলার আছে, কিন্তু আমি তাদের নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের নিজেদের দল নিয়েই ফোকাস করছি। প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে, আর আমাদের লক্ষ্য পুরো ১০০ ওভার ইতিবাচক ক্রিকেট খেলা। এখন আমরা র্যাঙ্কিংয়ে সাত নম্বরে আছি; জিততে পারলে সরাসরি যোগ্যতা অর্জন করব। তাই আমরা ছয় বা পাঁচে ওঠার চেষ্টা করব।
বাংলাদেশ টি-টোয়েন্টিতে দারুণ খেলেছে, কিন্তু ওডিআই সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। আমরা সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছি, তাই আত্মবিশ্বাসী। আশা করি, আজ থেকেই ভালো শুরু করতে পারব এবং পুরো সিরিজে ধারাবাহিকতা ধরে রাখব।

No comments