টানা ব্যর্থতায় বাদ পড়তে পারেন মিতুল মারমা, দলে সুযোগ পেতে পারেন জিকো



বাংলাদেশ ফুটবল দলের গোলপোস্টে আবারও বড় পরিবর্তনের আভাস। সমর্থকদের দাবির জোয়ারে ফিরছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক — আনিসুর রহমান জিকো!


আজকের ম্যাচে মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামছে না। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে তাঁর ভুলেই দলকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে শেষ গোলটি—যা অন্তত থামানো সম্ভব ছিল—সেই মুহূর্তে বাংলাদেশের আশা গুঁড়িয়ে দেয়।


ফ্যানদের কণ্ঠে এখন একটাই স্লোগান:

“জিকোকে ফিরিয়ে আনো!”


আনিসুর রহমান জিকো শুধু একজন গোলকিপার নন, তিনি বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর রিফ্লেক্স, বল কন্ট্রোল ও ডিফেন্স লাইন পরিচালনা করার দক্ষতা তাঁকে দক্ষিণ এশিয়ার সেরাদের কাতারে স্থান দিয়েছে। অথচ, তাঁকে বাইরে রেখে আমরা যেন নিজের হাতেই ক্ষতি ডেকে এনেছি।


আজ পুরো বাংলাদেশ তাঁকেই মিস করেছে। 💔

সোনা খুঁজতে গিয়ে আমরা হারিয়েছি ডায়মন্ড। 💎


সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার—

বাংলাদেশ দলকে যদি নতুনভাবে গড়ে তুলতে হয়, তবে জিকোর মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য গোলরক্ষককে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই।



No comments

Powered by Blogger.