মারুফার কারণেই আমরা ম্যাচ হেরেছি! ইংল্যান্ডের বিপক্ষে হেরে একি বললেন ক্যাপ্টেন নিগার সুলতানা

 


ইংল্যান্ডের বিপক্ষে একটা ঐতিহাসিক জয় থেকে জাস্ট কয়েক পা দূরে আটকে গেল বাংলাদেশ! এবং, এর একটাই কারণ - মারুফা আক্তারের চোট! চোটের জন্য নিজের অন্তিম 5 ওভার বোলিংই করতে পারেননি মারুফা! এবং ওখানেই ম্যাচটা বার করে নিয়ে গেলেন ডিন-নাইট। ম্যাচ দেখতে দেখতে বারবার ভাবছিলাম, জ্যোতি মারুফাকে না এনে খামোকা এর-ওর উপর চেঁচাচ্ছে কেনো! পরে বুঝতে পারলাম, মারুফা তো মাঠেই নেই! ব্যাড লাক!

কিন্তু তা সত্ত্বেও মারুফার সুইংয়ের প্রশংসা করতেই হচ্ছে! নতুন বলে কী বোলিং! কী সুইং! পুরোই চোখের শান্তি যাকে বলে! গোটা বিশ্বক্রিকেটে এই মুহূর্তে তার সুইং নিয়ে আলোচনা চলছে! আগের দিন 7-0-31-2, আর আজ 5-0-28-2. তার সঙ্গে অসাধারণ সিম পজিশন! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দুর্দান্ত সিম পজিশন কারোর ছিল না কখনও! মাত্র 20 বছর বয়সে এরকম পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। 

চাপের মুহূর্তেও ইংল্যান্ড তাদের হিমশীতল মানসিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হয়ে গেল! তবে মারুফা থাকলে গল্পটা অন্যরকম হতেই পারত! 👏


মারুফা আবার পুরোপুরি খেলার জন্য কিছুটা সময় লাগবে তবে পরের ম্যাচে তিনি ঠিক হয়ে যাবেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা আরও বলেন ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল শেষ বল পর্যন্ত যে লড়াই আমরা দেখিয়েছি, তা সত্যিই অবিশ্বাস্য। আমরা কিছু উইকেট হারালেও ভালো অংশীদারিত্ব গড়েছি, তবে শেষের জন্য একজন স্থির ব্যাটসম্যান থাকা প্রয়োজন ছিল। রাবেয়ার খেলা আজ প্রেরণাদায়ক ছিল।

আমরা চাইছিলাম খেলোয়াড়রা শেষ বল পর্যন্ত খেলুক তাহলে আরও ১০-২০ রান আসত।  ছয়টি উইকেট নেওয়ার পর আমরা কিছু ভুল করেছি এবং লুজ ডেলিভারি ছিল বেশি। ফাহিমা অসাধারণ বোলিং করেছে, তবে অন্য খেলোয়াড়দেরও তার সহায়তা করা প্রয়োজন ছিল।


No comments

Powered by Blogger.