নিশ্চিত জেতা ম্যাচ হার! কোচ হাভিয়ের কাবরেরার উপর ক্ষোভ ঝাড়লেন সমিত সোম!


বাংলাদেশের জার্সিতে গোল করে আলোচনায় থাকা সমিত সোম ম্যাচ শেষে নিজের হতাশা লুকাতে পারেননি। শেষ মুহূর্তের নাটকীয় হারে যেন ভেঙে পড়েছেন এই তরুণ ফরোয়ার্ড।


🎙️ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে সমিত সোম বলেন,


“আমরা দুঃখিত ম্যাচটা জিততে পারিনি। ইজি গোল মিস করা যাবে না। আমরা যেভাবে সাপোর্ট পেয়েছি, সেই অনুযায়ী ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু আমরা সেটা পারিনি—এখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে।”


তবে পর্দার আড়ালের খবর বলছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ হাভিয়ের কাবরেরার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সমিত সোম। শেষ মুহূর্তের কৌশলগত ভুল এবং ডিফেন্সে অদলবদলের সিদ্ধান্ত নিয়েই নাকি সবচেয়ে বেশি অসন্তুষ্ট তিনি।


বাংলাদেশের হাতে ছিল নিশ্চিত জয়, কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্স ভেঙে যাওয়ায় সব প্রচেষ্টা ব্যর্থ হলো। এমন ইজি জেতা ম্যাচ হারায় হতাশা ঘিরে ফেলেছে পুরো দলকে।


তবুও সমিত সোমের গোল এবং তাঁর অদম্য লড়াই ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

No comments

Powered by Blogger.