২০২৭ বিশ্বকাপের স্বপ্ন বাঁচাতে একাদশে ২ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ




আফগানিস্তান-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়িয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য এসেছে আফগানদের পক্ষে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।


গত ম্যাচ হারের পর এবার একাদশে ২ পরিবর্তন এনেছে টাইগাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।


আফগানিস্তানের একাদশ এই ম্যাচে অপরিবর্তিত রয়েছে। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে হাশমতউল্লাহ শহিদির দল। 



একনজরে দুই দলের একাদশ


আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, এএম গাজানফার, বশির আহমেদ এবং নানগেয়ালিয়া খারোটে।



বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান।


No comments

Powered by Blogger.