এইমাত্র ঘোষণা করা হলো বিসিবি নির্বাচনের ফলাফল, নতুন বিসিবি সভাপতি হলেন যিনি
শেষ হয়েছে বিসিবি নির্বাচন। হয়েছে ফল ঘোষণাও। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন অনেকে। এবার নির্বাচন শেষে বিসিবির ২৫ জন পরিচালক চূড়ান্ত হয়েছে।
সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবার সহ-সভাপতির দায়িত্বে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-১ থেকে জেলা এবং বিভাগীয় সংস্থা থেকে নির্বাচিত হন ৬ জন। ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হয়েছেন নির্বাচনের আগের দিন জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নির্বাচন থেকে সরে দাঁড়ালে। ফাহিম এবং বুলবুলসহ হিসাব করলে মোট ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৬ জন হচ্ছেন - খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, বরিশাল বিভাগ থেকে শাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, চট্টগ্রাম বিভাগ থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।
নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে মুখলেসুর রহমান এবং রংপুর বিভাগ থেকে বিসিবি পরিচালক হয়েছেন হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ এ ক্লাব থেকে বিসিবি পরিচালক হয়েছেন ১২ জন। অনেকের মনোনয়ন প্রত্যাহারের পর নির্বাচনে টিকে ছিলেন ১৬ জন। এর মধ্যে নির্বাচিত ১২ জন হচ্ছেন ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম. নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী এবং ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। মাসুদের ৩৫ ভোটের বিপরীতে দেবব্রত পাল হয়েছেন মাত্র ৭ ভোট। ফলে বিজয়ী হয়ে বিসিবি পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক পাইলট।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বোর্ড পরিচালক হয়েছেন এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
একনজরে বিসিবি পরিচালকরা -
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ – ২০২৫
ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী,আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান
সিলেট বিভাগ: রাহাত শামস
বরিশাল বিভাগ:শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
- ইশতিয়াক সাদেক
- আদনান রহমান দীপন
- ফায়াজুর রহমান
- আবুল বাশার
- আমজাদ হোসেন
- শানিয়ান তানিম
- মোখছেদুল কামাল
- এম. নাজমুল ইসলাম
- ফারুক আহমেদ
- মনজুর আলম
- মেহরাব আলম চৌধুরী
- ইফতেখার রহমান মিঠু
ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সভাপতি: আমিনুল ইসলা
ম বুলবুল
সহ-সভাপতি: ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম

No comments