একাধিক পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের। দ্বিতীয় ম্যাচে কেমন হচ্ছে টাইগারদের একাদশ?
বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন
আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি ব্যাটাররা। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম জীবন পেয়েও করেছেন মাত্র ১০ রান। অন্যদিকে আরেক ওপেনার অভিষিক্ত সাইফ হাসান করেছেন ২৬ রান। দ্বিতীয় ম্যাচের আগে ওপেনার নাঈম শেখ দলে যোগ দিয়েছেন। তবে একাদশে ওপেনিংয়ের দায়িত্বটা প্রথম ম্যাচের মতো তামিম-সাইফের উপর থাকছে।
২ রান করা নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও থাকছেন তিনে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা রানে আছেন। তারাই থাকার কথা রয়েছে। এরপর জাকের আলী আগের ম্যাচে ভালো না করলেও তার একাদশে থাকার কথা৷ একাদশে উইকেটরক্ষকের দায়িত্বটা নুরুল হাসান সোহানেরই সামলানোর কথা।
আবুধাবিতে আগের ম্যাচ আফগানিস্তান খেলিয়েছিল চার স্পিনার। রশিদ-নবী-খারোটদের স্পিন সামলাতে হিমশিম খেয়েছে টাইগাররা। বাংলাদেশের একাদশে ছিলেন দুই স্পিনার। সেখান থেকে উইকেট বিবেচনায় একাদশে আসতে পারেন রিশাদ। তানভীর ইসলামও থাকছেন।
তিন স্পিনার খেলালে সেক্ষেত্রে পেসার কমাতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তিনি একাদশে ফিরতে পারেন। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন আগের ম্যাচ ভালো করা তানজিম হাসান সাকিব। বেশ কিছুদিন ধরেই পেসারদের রোটেশন পলিসিতে খেলাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে তাসকিন, হাসানরা আজ একাদশে নাও থাকতে পারেন। সুযোগ আসতে পারে নাহিদ রানারও।
দুই দলের সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
.jpg)
No comments