২১ বছরের টি-২০ ইতিহাসে লজ্জার রেকর্ড ভেঙ্গে গুড়িয়ে ভারতকে উচিত শিক্ষা দিল প্রোটিয়ারা



আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের তোলা ১৮৭ রানের বিশাল পুঁজির জবাবে ভারতের ইনিংস থেমেছে মাত্র ১১১ রানে। ৭৬ রানের বিশাল জয়ে সুপার এইটে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা।


আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় প্রোটিয়ারা। দলের শীর্ষ ৩ ব্যাটার সাজঘরে ফিরেছেন মাত্র ২০ রানের মধ্যে। কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন – ৩ জনই খেলেছেন ৭টি করে বল, ডি কক করেছেন ৬ রান, মারক্রাম ৪ রান, রিকেলটন ৭ রান।


এরপর পরিস্থিতি সামলেছেন ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সময়ের সাথে হাত খুলেছেন ব্রেভিস এবং মিলার। ধীরে ধীরে চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। তাতে করে গতি পায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।


কার্যকরী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলেছেন ব্রেভিস এবং মিলার। দুজনে মিলে কচুকাটা করেছেন ভারতের বোলারদের। দুজনের জুটিতে ৫০ বলে এসেছে ৯৭ রান। ২৯ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন ব্রেভিস।


মিলার ফিফটি ছুঁয়েছেন। ব্রেভিসের বিদায়ের পর মিলারের সাথে যোগ দেন ত্রিস্টান স্টাবস। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন দুজনই। ভারতের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন। দলের রান ২০০ এর কাছাকাছিও চলে যায়। যদিও ২০০ ছোঁয়া হয়নি।

ফিফটি হাঁকানো মিলার ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে ২৪ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন স্টাবস। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।


ভারতের হয়ে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ২ উইকেট তুলেছেন আর্শদ্বীপ সিং। ১টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং শিভাম দুবে।

জবাব দিতে নেমে শুরুতেই তালগোল পাকিয়েছে ভারত। ফর্মে থাকা ওপেনার ঈশান কিষাণ ফিরেছেন প্রথম ওভারেই। রানের খাতা খোলার আগেই। ৪ বল খেলে ডাক মেরে বিদায় নেন ঈশান। আরেক ওপেনার অভিষেক শর্মা ৩ ডাকের পর অবশেষে রান পেয়েছেন।

তিনে নেমে তিলক ভার্মা ফিরেছেন পরের ওভারেই। ২ বলে ১ রান করেছেন তিলক। ৫ রানের মধ্যে হাওয়া জোড়া উইকেট। অভিষেক ফিরেছেন ১২ বলে ১৫ রান করে, দলের বোর্ডে তখন কেবলই ২৬ রান।

পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান তোলে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব পরিস্থিতি বুঝে আগানোর চেষ্টা করেছেন। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। পাঁচে নেমে ধুঁকেছেন ওয়াশিংটন সুন্দরও। ১১ বলে ১১ রান করেছেন সুন্দর। অন্যদিকে সূর্যকুমার খেলেছেন ২২ বলে ১৮ রানের ইনিংস। ৫১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত।

হাসেনি অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট। 


শেষ দিকে কিছুটা লড়াই চালিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবে। ১৭ বলে ১৮ রান করেছেন হার্দিক। অন্যদিকে দুবে খেলেছেন ৩৭ বলে ৪২ রানের লড়াকু ইনিংস। তাতে হারের ব্যবধানটা কমেছে শুধু। ১১১ রান তুলে থেমেছে ভারত। ৭৬ রানে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা।




দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন। ৩ উইকেট নেন কেশব মহারাজ। ২ উইকেট নেন করবিন বশ। ১ উইকেট শিকার করেন এইডেন মারক্রাম।


No comments

Powered by Blogger.