বিসিবিতে দুর্নীতির তদন্তে উঠে এলো একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম,স্তব্ধ সবাই!
বিসিবিতে দুর্নীতির তদন্ত ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্বাচলে মাটি চুরির অভিযোগের তদন্তে উঠে এসেছে একাধিক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, যা ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্টার প্লের সূত্র অনুযায়ী আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন—মাহবুব আনাম, ফাহিম সিনহা, বোরহান উদ্দিন পাপ্পু, নিজাম উদ্দিন সুজন, বদিউল আলম খোকন এবং উইনষ্টার কোম্পানি। তবে এখনো তদন্তাধীন থাকায় এসব অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। বিসিবি জানিয়েছে, তদন্ত শেষ হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments