১৬ মাস পর দলে ফিরলেন আফিফ! একাধিক চমক দিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও লিটন দাস।
আসুন দেখে নিই স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

No comments