সিরিজ জয়ের মিশনে পাকিস্তানের বিপক্ষে কাল যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ



তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় তারা। পরে তানজিদ তামিমের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। 🏏🔥

📅 শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২:১৫ মিনিটে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

⚡️ দুর্দান্ত বোলিংয়ের কারণে নাহিদ রানা এবং ঝড়ো ফিফটির সুবাদে তানজিদ তামিম একাদশে থাকছেন নিশ্চিত।

🚫 যে কারণে ওপেনিংয়ে আপাতত ফেরা হচ্ছে না সৌম্য সরকারের।

🏏 সাইফ হাসান গত ম্যাচে মাত্র ৪ রান করলেও এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ বলে ৮০ রান করেছিলেন , তাই সেও থাকছেন একাদশে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

1️⃣ তানজিদ হাসান তামিম

2️⃣ সাইফ হাসান

3️⃣ শান্ত

4️⃣ হৃদয়

5️⃣ আফিফ হোসেন

6️⃣ লিটন দাস

7️⃣ মিরাজ

8️⃣ রিশাদ হোসেন

9️⃣ তানভির                                                                        

🔟 তাসকিন

1️⃣1️⃣ মুস্তাফিজ 🏏

No comments

Powered by Blogger.