ইতিহাস গড়ে আকাশছোঁয়া মূল্যে দ্য হান্ড্রেডের নিলামে দল পেলেন মুস্তাফিজ
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডে দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই লিগে খেলবেন কোন বাংলাদেশি পেসার। ১ লাখ পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৬৬ লাখ।যোগ্যদের জন্য দুয়ার বন্ধ থাকে না, এক দুয়ার বন্ধ হলে আরো অনেক দুয়ার খুলে। আইপিএল কান্ডের পর মুস্তাফিজুর পিএসএলে দল পেয়েছেন ডিরেক্ট সাইনিংয়ে, এবার প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন হান্ড্রেডে।

No comments