নেইমারের বাবার অনুরোধে নিজের বেতন কম নিয়েও হামজাদের স্বপ্নের কোচের তালিকায় বড় নাম




জোর করে বাংলাদেশ ফুটবলের সীমানা ভুটান আর লাওস পর্যন্ত রেখে দিতে চাইলেও নেইমার ভক্ত ফুটবল সমর্থক ও রবিন মিয়ার মতো মানুষদের মাধ্যমে আমাদের ফুটবল পৌঁছে গেছে নেইমার ও নেইমারের বাবা পর্যন্ত।


শুনতে অবাক লাগছে তাইনা? হ্যা, এটাই সত্যি! 


২২ জনের শর্টলিস্টে জায়গা পাওয়া রোজারিও মিকেলের সিভি পাঠিয়েছেন ফুটবলের জাদুকর নেইমার জুনিয়র। তার রেকমেন্ডেশনেই আমরা পেয়েছি অলিম্পিক বিজয়ী এই কোচের নাম। ভাবা যায়? পুরো একটি জেনারেশন যে ফুটবলারের প্রেমে মগ্ন, সেই নেইমার ভাবছেন বাংলাদেশ ফুটবল নিয়ে!




আরও অবাক করা বিষয় হচ্ছে, রোজারিও মিকেলের বড় অংকের বেতন আমাদের জন্য চিন্তার কারণ হলেও নেইমারের বাবার বিশেষ অনুরোধে বেতন কমিয়ে আনতেও রাজি হবেন স্বপ্নের এই কোচ।


আমরা আশা করি, বাফুফে তাদের সর্বোচ্চ চেষ্টা ও সদিচ্ছার মাধ্যমে রোজারিও মিকেলের ডিলটি কনফার্ম করবে।

No comments

Powered by Blogger.