কবে দেশে ফিরছেন সাকিব সাফ জানিয়ে দিলেন তামিম ইকবাল

  



স্বৈরাচার সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসানের নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন কথা বলেছেন বর্তমানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও শোনালেন একই কথা।

 প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন সাকিব। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। 

সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন তামিম। 

এই সময়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিভিন্ন সাক্ষাৎকারে দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারেও বলেছিলেন দেশে ফিরে খেলার কথা। সর্বশেষ বোর্ডও সাকিবকে ফেরানোর উদ্যোগ গ্রহণের কথা বলেছিল বারবার।


যদিও স্বৈরাচার সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসানের নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন কথা বলেছেন বর্তমানের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও শোনালেন একই কথা। সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা গত এক দেড় দুই বছর ধরে একজনকে নিয়ে, সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের ৩ জন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন - মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আসলে আমার জন্য সঠিক নয়। প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো কিছু, আমরা অবশ্যই সবসময় তাদেরকে ওপেন আর্মে স্বাগত জানাব। আমাদের মন্ত্রীও বলেছেন, তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি আমরা সবসময় আছি এখানে, যদি উনাদের অই সমস্যাগুলো (মামলার ব্যাপার) উনারা সমাধান করে আসতে পারেন।

No comments

Powered by Blogger.