দম্ভ মাটিতে মিশতে যাচ্ছে ভারতের, আইপিএলকে ঘিরে এলো বড় দুঃসংবাদ



আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি মনে করেন নির্ধারিত ফরম্যাট মেনে না চলায় বছরে ২৪০০ কোটি রুপি আয়ের সুযোগ হারাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের শুরুর দিকে প্ৰতি দলের একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার পরিকল্পনা করা হয়েছিল। ২০২২ সালে আইপিএলে নতুন দুটি দল যুক্ত করে ১০ দলের টুর্নামেন্ট সাজানো হয়।


 সেই অনুযায়ী আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ বেড়ে হওয়ার কথা ছিল ৯০টি। যদিও সেটা হয়নি এখনও। গ্রুপ পর্বে খেলা হয় মোটে ৭৪টি। এমনকি প্রতিটি দল এখনও হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পায় না। অন্তত ২০টি ম্যাচ কম হচ্ছে আইপিএলে প্রতিবছর। এমনটাই জানিয়েছেন মোদি ।

No comments

Powered by Blogger.