মাত্র ১ বলে ১৭ রান ও ১৩ বলে ৩১ রান করেও যে কারণে সবার কাছে অপেক্ষিত হলেন শামীম পাটোয়ারী



✨ এক বলে ১৭ রান, অবিশ্বাস্য ঘটনায় শামীম! 🔥

টপ অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়ছিল বাংলাদেশ। ভালো শুরুর পরিবর্তে যেন খোলস বন্দী হয়ে পড়েছিল তামিম-সাইফ। বাউন্ডারির পরিবর্তে চলছিল ডট বলের মহড়া। প্রথম দশ ওভার শেষে ৫৩ শতাংশ ডট বল খেলেছে বাংলাদেশ। তাতে ৭৭ রানে ২ উইকেট হারিয়ে শেষ হয় প্রথম ১০ ওভার। পরবর্তীতে হৃদয়, ইমন ও শামীমের ক্যামিওতে আট ওভারে ১০৬ রান তুলে টাইগাররা। তাতে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

দুর্দান্ত এই ম্যাচে ঘটেছে অবিশ্বাস্য কাণ্ড। এক বলেই ১৭ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন শামীম পাটোয়ারী। ঘটনাটি ১৭তম ওভারের শেষ বলের। ম্যাথু ফিশারের করা ওভারপিচড ডেলিভারিটি ফ্লিক করে বাউন্ডারি হাঁকান শামীম। বোলার নির্দিষ্ট সীমা অতিক্রম করায় আম্পায়ার বলটিকে নো বল ডাকেন। ফ্রি হিট করতে এসে প্রথমে ওয়াইড দেন ফিশার। পুনরায় ফ্রি হিট করতে গিয়ে বিমার ছুড়েন, সেটাকে বাউন্ডারি মারেন শামীম।

ফিশারের করা সেই বিমারটি শামীমের কোমরের ওপর ওঠে যায়। ফলে সেটাকেও নো বল ডাকেন লেগ আম্পায়ার গাজী সোহেল। তাতে পুনরায় ফ্রি হিট করতে হয় ফিশারকে। কিউই বোলারের সেই ওভারপিচড ডেলিভারিকে কাউ কর্ণারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান শামীম পাটোয়ারী। তাতে একটি বৈধ বল করতে গিয়ে মোট চারটি বল করতে হয়েছে ফিশারকে। এই চার বলে দুটো চার, একটি ছক্কা হজম করেছেন তিনি। সঙ্গে দুই নো বল ও একটি ওয়াইড।

সবমিলিয়ে ১৭তম ওভারের শেষ বল করতে গিয়ে মোট ১৭ রান খরচ করেন ম্যাথু ফিশার। তাতেই ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। পরবর্তী ওভারে পাঁচটি সিঙ্গেল নিয়ে ম্যাচটি জিতে নেয় টাইগাররা। অবিশ্বাস্য এই জয়ে আলোচনার নাম হয়ে আছেন ম্যাথু ফিশারও। এক বলেই ১৭ রান খরচ করা তো সাধারণ বিষয় নয়। তবে এমন অবিশ্বস্য ইনিংস খেলেও কোন পুরস্কার পাননি শামিম।

No comments

Powered by Blogger.