আইপিএলে মুস্তাফিজের জায়গা দখল করতে গিয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ মুজারাবানি
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী দুই আসর থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। খবর জিও সুপারের।
মুজারাবানির মূলত পিএসএলের ১১তম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। তবে পরে তিনি সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ গ্রহণ করেন এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কলকাতায় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দল ছেড়ে যাওয়ার ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করেন মুজারাবানি।
পিসিবি জানিয়েছে, মুজারাবানির চুক্তিভঙ্গের বিষয়টি নিয়ে বিস্তারিত শৃঙ্খলাবিষয়ক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডের মতে, এ ধরনের আচরণ লিগের পেশাদার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।

No comments