সাইফুদ্দীন-নাসুমের বোলিংয়ে চরম প্র'তি'শো'ধ! আফগানকে বাংলা ওয়াশ করতে সহজ টার্গেট পেলো টাইগাররা

 



তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে ১৪৩ নেমে রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে এদিনও উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদ, তুলেছেন জোড়া উইকেট।



বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার বোলাররা। 

ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা তেমন ভালো হয়নি আফগানদের। দলের ২৪ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ইবরাহিমকে ফেরান শরিফুল ইসলাম, গুরবাজকে আউট করেন নাসুম আহমেদ। গুরবাজ ৯ বলে ১২ রান করেছেন। ৬ বলে ৭ রান করেন ইবরাহিম।



পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারিয়েছে আফগানিস্তান। ওয়াফিউল্লাহ তারাখিলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে আফগানরা।



৩ নম্বরে নামা সেদিকউল্লাহ আতাল এক প্রান্ত ধরে খেলে গেছেন। তার ইনিংস অত বেশি লম্বা হয়নি যদিও। ২৩ বলে ২৮ রান করে দলের ৭৩ রানের মাথাতে বিদায় নেন আতাল। বাকিটা যেন তাসের ঘরের গল্প। একের পর এক উইকেটের পতনে অলআউট হয়ে যেতে থাকে আফগানিস্তান। ১৫তম ওভারে টানা ২ বলে রশিদ খান এবং আব্দুল্লাহ আহমেদজাইকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তানজিম হাসান সাকিব। হ্যাটট্রিক পাননি যদিও। ৯৮ রানের মাথাতে ৮ম উইকেট হারিয়েছে আফগানরা।


২৯ বলে ৩২ রান করেন ডারউইশ রাসুলি। শেষ দিকে ঝড় তোলেন মুজিব উর রহমান। ১৮ বলে ২৩ রান করে টিকে ছিলেন মুজিব। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে আফগানিস্তান। 



বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এছাড়া ১টি করে উইকেট তোলেন শরিফুল ইসলা

ম এবং রিশাদ হোসেন।

No comments

Powered by Blogger.