আফগানিস্তানেকে বাংলা-ওয়াশ মিশনে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

 



বাংলাদেশ একাদশে ১ পরিবর্তন

এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে খেলছেন তানজিম হাসান সাকিব।


বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জিতেছে বাংলাদেশ। এর ফলে সিরিজ নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ জাকের আলীর দলের সামনে।




শারজাহতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই মাঠে আগের দুই ম্যাচেই পরে ব্যাট করে রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। এবারও হয়তো একই লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।


No comments

Powered by Blogger.