বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের পক্ষপাতিত্ব করায় কঠিন শাস্তি পেল ম্যাচ রেফারি

 


ফুটবল সত্যিই নিষ্ঠুর খেলা। ৯৭ মিনিটে সুমিত সোমের গোলের পর বাংলাদেশ যখন ৩-৩ সমতায় ফিরে এল, তখন মনে হচ্ছিল—ম্যাচটা ড্র হয়ে শেষ হবে। কিন্তু না, শেষ মুহূর্তেই সবকিছু ওলটপালট!


লাস্ট মিনিটে ডিফেন্সের সামান্য ভুলেই খালি জায়গা পেয়ে গোল করে বসে হংকং চায়না। আর সেই গোলেই শেষ হলো বাংলাদেশের আশা। ৯০+৯ থেকে ৯০+১১—মাত্র দুই মিনিটেই হাসি মিশে গেল কান্নায়। 😢


এভাবে হার মানা সত্যিই কষ্টের। একটু দেখেশুনে খেললেই ম্যাচটা বাঁচানো যেত। ডিফেন্ডাররা যদি একটু ঠাণ্ডা মাথায় বল ক্লিয়ার করত, হয়তো গল্পটা অন্যরকম হতো।


তবে আজকের ম্যাচে আসল বিতর্কটা তৈরি করেছে রেফারির সিদ্ধান্তগুলো। হংকংয়ের খেলোয়াড়রা একের পর এক সময় নষ্ট করছিলেন, অথচ রেফারি ছিলেন নীরব দর্শক। বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও কোনো প্রতিক্রিয়া ছিল না তাঁর। ফলে ম্যাচ শেষে রেফারিকে কড়া ভাষায় শুনিয়েছেন বাংলাদেশের কয়েকজন ফুটবলার, এমনকি বাফুফের পক্ষ থেকেও এসেছে প্রতিবাদ ও হুঁশিয়ারি।


ফাইনাল স্কোরলাইন:

হংকং চায়না ৪ – ৩ বাংলাদেশ


হারটা শুধু স্কোরে নয়, মানসিকভাবেও গভীর আঘাত দিয়েছে পুরো দল ও সমর্থকদের। তবুও, সুমিত সোম, হামজা চৌধুরী, মোরসালিন—এই ছেলেরা লড়েছে হৃদয় দিয়ে।

No comments

Powered by Blogger.