বাংলাদেশের বোলের আঘাতে লুটিয়ে পড়লেন রহমত শাহ! হুইল চেয়ারে করে ছাড়লেন মাঠ
রহমত শাহ এর বীরত্ব হয়তো আফগানিস্তানের স্কোরকার্ডে এক রানও যোগ করেনি, এক বল খেলেই আবার হুইল চেয়ারে করে তাকে ফিরে যেতে হয়েছে। তবে এই যে ইঞ্জুরি নিয়েও দলের জন্য খেলতে নামা, এটা একটা কমিটনেন্ট।
রহমত যখন নামলেন দ্বিতীয়বারের মত, ধারাভাষ্যকার বলছিলেন, আগে আমরা ঋষভ পান্তকে দেখেছি এরকম বীরত্ব দেখাতে। কিছুদিন আগে ওকসও একই কাজ করে দেখিয়েছেন এন্ডারসন টেন্ডুলকার সিরিজে। এখন আফগানিস্তানের হয়ে একই ইতিহাস করলেন রহমত শাহ। অপরপ্রান্তে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আতাহার আলী খান; এই বীরত্বের প্রসঙ্গে তিনি ২০১৮ সালের এশিয়া কাপে তামিমের ওয়ান হ্যান্ডেড ব্যাটিংয়ের প্রসঙ্গটা আনলেও আনতে পারতেন।
আতাহার আলী খান বাংলাদেশের গুণগান করে না, তা না। বরং তিনিই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েল উইশার। অনেকসময় প্রসঙ্গ না থাকা সত্ত্বেও বাংলাদেশের প্লেয়ারদের তিনি প্রশংসা করেন। কিন্তু যখন যেটা প্রাসঙ্গিক তখন সেটা করতে পারলে আরো ফ্রুটফুল হয়।

No comments