সিরিজ জিততে টাইগার একাদশে বড় চমক দিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

 


বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশকেই দ্বিতীয় ম্যাচে খেলাতে পারে বাংলাদেশ।



অন্যদিকে নিউজিল্যান্ডের দলটাও ওয়ানডের মত কিছুটা অনভিজ্ঞ। প্রথম ম্যাচে খেলা হয়নি অধিনায়ক টম ল্যাথামের। সেরে উঠতে না পারলে আরও একবার নিক কেলির নেতৃত্বেই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। একাদশে ইশ সোধিকে বসিয়ে জেডন লেনক্সকে খেলাতে পারে কিউইরা।




অভিজ্ঞতা, ফর্মের বিচারে হয়ত কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। তবে ডু অর ডাই ম্যাচে কিউইরাও হাল ছেড়ে দিতে চাইবে না। দুই দলের মাঠের লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে। তবে ছন্দে থাকা বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে যেকোনো মূল্যে। সেক্ষেত্রে চট্টগ্রামের রানপ্রসবা উইকেটকে কোন দল কত ভালোভাবে কাজে লাগাতে পারে সেখানেই নির্ভর করছে ম্যাচের গতিপথের অনেকটাই।




২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।




একনজরে দুই দলের একাদশ : ক্রিকেটপডকাস্ট






বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।




নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, 

বেন লিস্টার, ম্যাট ফিশার।



No comments

Powered by Blogger.